আজ , , ,

আইন শৃঙ্খলার উন্নয়নে সবার সহযোগিতা চাই: নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি

শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, আমরা সামাজিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করছি। সামাজিক সম্প্রীতি ও আইন শৃঙ্খলা উন্নয়নে তিনি স্থানীয় প্রশাসনকে সহায়তার আশ^াস দিয়ে বলেন, অপরাধী আর অপরাধের উপর দোষীদের বিচার করবেন। সেখানে আমার দলের কেউ হলেও ছাড় দিবেন না।
রবিবার (২২ ফেব্রুয়ারি) ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় কালে এ আহবান জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পরে তিনি প্রথম বারের মতো ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য আসেন। এ সময় ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া লাল গালিচা সংবর্ধনা ফিরিয়ে দেন।
প্রশাসনের পক্ষ থেকে তাকে লাল গালিচা বিছিয়ে বরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়। মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু লাল গালিচায় না উঠে দাঁড়িয়ে থাকেন। এ সময় আয়োজকদের গালিচাটি তুলে নিতে অনুরোধ করেন। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গালিচাটি তুলে নেয়ার পরে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রবেশ করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার হাফিজুল হক। এ সময় সহকারি কমিশনার (ভূমি) কেএম রাফসান রাব্বি, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ ইমরান হোসেন, কৃষি অফিসার তাহমিনা আক্তার, মৎস্য অফিসার আব্দুল্লাহ আল ইমরান, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশারসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
এর পূর্বে সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ভেদরগঞ্জ উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন। ভেদরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক হাবিবুর রহমান রতন তালুকদার এর সভাপতিত্বে এ সভায় আহবায়ক কমিটির সদস্য হাজি আবুল হাসেম ঢালী, কামরুল হাসান ভুট্টো মজুমদার, আসলাম মাঝি, বিএম মোস্তফা, আনিছুর রহমান স্বপন সরদার, দুলাল সরদার, পৌর বিএনপির আহবায়ক সায়েদুর রহমান হাওলাদার, সদস্য সেকান্দার তালুকদার, হুমায়ুন আকন্দ, একলাস উদ্দিন বেপারী উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


১৮ আগস্ট ২০২৬

শরীয়তপুরে তথ্য অফিসের উদ্যোগে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar