আজ , , ,

সাংবাদিকদের সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব সরকারের

সারাদেশে সাংবাদিকের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন কালে শরীয়তপুরে কর্মরত সাংবাদিকরা বলেছেন, ‘সাংবাদিকদের অস্ত্র ক্যামেরা ও কলম, তাদের অস্ত্রধারী সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব সরকারের।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শরীয়তপুর ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ও জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে একথা বলেছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
পেশাগত দায়িত্ব পালনের সময় ও সঠিক সংবাদ প্রকাশ করায় সম্প্রতি এখন টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাভার প্রতিনিধি রুবেল আহমেদ ও যমুনা টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি আইয়ুব খানের ওপর হামলা এবং বাগেরহাটের দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক হায়াত উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সাংবাদিক নির্যাতন বন্ধ করতে সরকারকে পদক্ষেপ নিতে আহবান জানানো হয় মানববন্ধন থেকে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাসস শরীয়তপুর প্রতিনিধি মজিবর রহমান, আরটিভি শরীয়তপুর প্রতিনিধি আবুল হোসেন সরদার, সংগ্রাম প্রতিনিধি কেএম মকবুল হোসেন, মানবজমিন প্রতিনিধি শেখ খলিলুর রহমান, প্রথম আলো প্রতিনিধি সত্যজিৎ ঘোষ, চ্যানেল ২৪ প্রতিনিধি নুরুল আমিন রবিন, এখন টিভি প্রতিনিধি কাজী মনিরুজ্জামান, দৈনিক হুংকার নির্বাহী সম্পাদক এম হারুন অর রশিদ, মোহনা টেলিভিশন প্রতিনিধি মাহবুব আলম, ইন্ডিপেনডেন্ট প্রতিনিধি মো: ছগির হোসেন, ডিবিসি প্রতিনিধি রাজিব হোসেন রাজন, যমুনা টিভি প্রতিনিধি এসএম শাকিল, স্টার টিভি প্রতিনিধি মিরাজ সিকদার, দেশ টিভি প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ, কালবেলা প্রতিনিধি খান মোহাম্মদ শিহান প্রমূখ।

Share this news as a Photo Card


৩১ আগস্ট ২০২৬

রাজনগরে হাজী আব্দুল মালেক মাস্টারের সপ্তম মৃত্যু বার্ষিকী উদযাপন

www.hongkar.com |
dailyhongkar