আজ , , ,

শরীয়তপুরে শিশু তায়েবা হত্যার সঠিক তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

শরীয়তপুরের সখিপুরে দারুণ নাজাত মাদরাসার নার্সারী শ্রেণির শিক্ষার্থী ৬ বছর বয়সী শিশু তায়েবা হত্যাকারীদের ফাঁসির দাবীতে শরীয়তপুর আদালত চত্বরে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার (৫ অক্টোবর) সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধনে নিহতের পরিবার, এলাকাবাসী, আইনজীবীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। হত্যার ঘটনা উদঘাটন করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহবান জানান মানববন্ধনকারীরা।
শিশু তায়েবার নিখোঁজ হওয়ার ৩দিন পরে প্রতিবেশীর সেফটিক ট্যাংকে তার মরদেহ মেলে। প্রতিবেশীর সাথে জমি নিয়ে ঝামেলার কারণে তায়েবাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মানববন্ধনকারীরা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্তের অগ্রগতি সাংবাদিকদের মাধ্যমে প্রকাশ করার দাবি জানান। যাতে হত্যার প্রকৃত ঘটনা প্রকাশ পায়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
উল্লেখ্য, শরীয়তপুরের সখিপুরে ছৈয়াল কান্দি গ্রামের টিটু সরদারের ৬ বছরের শিশু কন্যা তায়েবাকে নিখোঁজের দুই দিন পর গত ২৬ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে শিশুর মরদেহ বাড়ির পাশের সেফটিক ট্যাংক থেকে উদ্ধার করে পুলিশ। নিহত শিশু তায়েবা স্থানীয় দারুণ নাজাত মাদ্রাসা কমপ্লেক্সের নার্সারী শ্রেণির শিক্ষার্র্থী। এর আগে ২৪ সেপ্টেম্বর বুধবার শিশুটি নিখোঁজ ছিল।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar