আজ , , ,

ঢাকা বিভাগে থাকার জন্য শরীয়তপুরবাসীর গণ সমাবেশ

প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুর জেলার নাম আন্তর্ভুক্ত না করার দাবীতে জাগো শরীয়তপুরের ব্যানারে গণসমাবেশ করেছে শরীয়তপুরবাসী। ৩৬ জুলাই গণঅভুত্থানে শহীদদের স্মরণে ৫ মিনিট নিরবতা পালনের মাধ্যমে রবিবার ৫ অক্টোবর বিকেল শরীয়তপুর পৌর অডিটোরিয়াম মাঠে গণ সমাবেশের কর্যক্রম শুরু হয়।
জেলা ছাত্রদলের আহবায়ক এইচএম জাকির হোসেনের সঞ্চালনায় গণসমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু, জেলা জামায়াতের আমীর মাওলানা অধ্যক্ষ আব্দুর রব হাসেমী, এনসিপির আহবায়ক এডভোকেট রুহুল আমিন, জাতীয় নাগরিক কমিটির আহবায়ক এডভোকেট লোকমান হোসেন, বাংলাদেশ খেলাফত মসলিস শরীয়তপুর জেলা শাখার সভাপতি সাব্বির আহমেদ উসমানি, শরীয়তপুর উলামা পরিষদের সভাপতি মাওলানা আবুবকর প্রমুখ।
গণসমাবেশে অংশগ্রহণ করে ছাত্রদল, ছাত্রশিবির, খেলাফত যুব মসলিস, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, জাগো শরীয়তপুর সহ সর্বস্তরের মানুষ।
গণসমাবেশ থেকে বক্তারা বলেন, অন্তবর্তীকালীন সরকার প্রশাসনিক বিকেন্দ্রীকরণে নতুন বিভাগ গঠনের পরিকল্পনা করে আসছে। সেই সাথে শরীয়তপুরকে ফরিদপুরের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করছেন। শরীয়তপুর জেলা ভৌগোলিকভাবে ঢাকা বিভাগের নিকটবর্তী হওয়ায় সামাজিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক ভাবে ঢাকার সাথে জড়িত।
পদ্মা সেতু থেকে ঢাকার দূরত্ব ২৭ কিলোমিটার। শরীয়তপুর থেকে ফরিদপুরের দূরত্ব ৯০ কিলোমিটার। শরীয়তপুর থেকে ফরিদপুর সড়ক পথে বিকল্প কোন ব্যবস্থা নাই। এক কথায় শরীয়তপুরের মানুষ ঢাকার সাথে ভালো আছে। তারা ফরিদপুরে যেতে চায় না। শরীয়তপুরবাসীর মতামত উপেক্ষা করে সরকার কোন সিদ্ধান্ত নিলে শরীয়তপুরবাসীও তাদের দাবী আদায়ে পাল্টা সিদ্ধান্ত গ্রহণ করবে।

Share this news as a Photo Card


২১ মে ২০২৬

গোসাইরহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা

www.hongkar.com |
dailyhongkar