আজ , , ,

শরীয়তপুরে গণঅধিকার পরিষদের নেতা ফিরোজ মুন্সি’র নির্বাচনী প্রচারণা

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুরে গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রচারণা চালিয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট ফিরোজ আহমেদ মুন্সি।
তিনি শরীয়তপুর-১ (সদর-জাজিরা) আসন থেকে গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী। সেই লক্ষ্যে মাঠ পর্যায়ে জনমত গঠন করতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা চালাচ্ছেন তিনি।
বুধবার (২ জুন) বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দলের ২১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করেন ফিরোজ মুন্সী। একই সঙ্গে নিজের প্রার্থীতার বিষয়ে গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক কাউসার হোসেন মাদবর, ডামুড্যা উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ সহ গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ শেষে এডভোকেট ফিরোজ আহমেদ মুন্সি বলেন, আমি শরীয়তপুর-১ আসনে গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী। এই আসনের বিভিন্ন এলাকা ঘুরে শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের কাছে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। যারা আমাদের সঙ্গে কথা বলছেন, তারা গণ অধিকার পরিষদের রাজনীতি ও নেতৃত্বকে ইতিবাচক ভাবে দেখছেন।
দেশের জন্য ভিপি নূর যেভাবে আন্দোলন-সংগ্রামে নির্যাতিত হয়েছেন, তা আজ জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তিনি রাজপথের লড়াকু সৈনিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সেই কারণেই তাঁকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও আস্থা তৈরি হয়েছে। শরীয়তপুরসহ সারা দেশে মানুষ তাঁকে পরবর্তী নির্বাচনে বিজয়ী করতে চায়। স্বাধীনতার ৫৩ বছরে দেশের মানুষ প্রচলিত বড় রাজনৈতিক দলগুলোর ব্যর্থতায় বিরক্ত। তারা পরিবর্তন চায়, চায় নতুন নেতৃত্ব। সেই লক্ষ্যে গণ অধিকার পরিষদ কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা গঠনের লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি।

Share this news as a Photo Card


১৮ আগস্ট ২০২৬

শরীয়তপুরে তথ্য অফিসের উদ্যোগে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar