আজ , , ,

ডোমসারে আওয়ামীলীগ নেতার নির্দেশে সিএনজি চালককে মারধরের অভিযোগ

শরীয়তপুর সদর উপজেলার ডোমসারে আওয়ামীলীগ নেতার নির্দেশে এক সিএনজি চালককে মারধরের অভিযোগ উঠেছে। ১ জুলাই মঙ্গলবার দুপুর ১২টার সময় কোয়ারপুর সওদাগর কান্দি গ্রামে এই ঘটনা ঘটে। আহত সিএনজি চালক আব্দুল আজিজ ছৈয়ালকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আব্দুল আজিজ ছৈয়াল ও তার পরিবার জানায়, এমদাদ মুন্সী শরীয়তপুর উপজেলার ডোমসার ইউনিয়ন ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি। তিনি ৪ বছর পূর্বে আব্দুল আজিজ ছৈয়াল ও তার পরিবাকে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরে তিনি ঢাকায় গিয়ে সিএনজি চালিয়ে পরিবার নিয়ে বসবাস করতেন। কয়েকদিন পূর্বে তিনি গ্রামের বাড়িতে ফিরে আসেন। মঙ্গলবার দুপুরে এমদাদ মুন্সীর নির্দেশে তার ছেলে বিদ্যুৎ মুন্সী ও বাধন মুন্সী লোকজন নিয়ে আব্দুল আজিজ সিকদারকে তার বাড়িতে গিয়ে মারধর করেন। সে সময় তার সাথে থাকা টাকাও ছিনিয়ে নেয়। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে ভিকটিম সিএনজি চালক আব্দুল আজিজ ছৈয়াল বলেন, এমদাদ মুন্সী আওয়ামীলীগ নেতা ছিলেন। তখন আমাদের নির্যাতন করে এলাকা ছাড়া করে। চার বছর পরে পরিবার নিয়ে দেশে ফিরেছি। এখনও এমদাদ মুন্সীর নির্দেশে তার ছেলেরা আমাকে মারধর করেছে। আমার সাথে থাকা ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। আমার দাঁড়ি ধরে টানাটানি করেছে। এখনও আমরা এলাকায় নিরাপদ না।
ভিকটিমের মেয়ে তানছিলা বলেন, এমদাদ মুন্সী আমার বাবাকে মারধর করে ৪ বছর পূর্বে এলাকা ছাড়া করেছে। দীর্ঘদিন পরে গ্রামে ফিরে পুনরায় এমদাদ মুন্সী ও তার ছেলেদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন। আমরাও এমদাদ মুন্সীর বয়ে এলাকায় যেতে পারি না। আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার কামনা করছি।
এ বিষয়ে এমদাদ মুন্সীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি চিকন্দী ছিলাম। সেখান থেকে শুনেছি আমার ছেলেদের সাথে আব্দুল আজিজ ছৈয়ালের কথা কাটাকাটি হয়েছে। আমার ছেলেরা যদি কোন অন্যায় করে থাকে তাহলে আমি বিচার করব।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

ভেদরগঞ্জে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

www.hongkar.com |
dailyhongkar