আজ , , ,

পদ্মা সেতু দক্ষিণ এলাকায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) সকাল ৮টা ৩০ মিনিটের সময় পদ্মা সেতু দক্ষিণ থানাধীন, কালু বেপারী কান্দি এলাকার নাওডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ অভিযান চালানো হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা সেতু দক্ষিণ থানার এসআই নুর আলী মোল্লা সঙ্গীয় ফোর্সসহ অভিযানে নেতৃত্ব দেন।
আটককৃতরা হলেন, আখি আক্তার ও আইয়ুব আলী খা ওরফে চুন্নু খা।
এ সময় আসামী আখির কাছ থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং আইয়ুবের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card


৩১ আগস্ট ২০২৬

শরীয়তপুরে সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ পরিদর্শনে এমপি সাইদ আহমেদ আসলাম

www.hongkar.com |
dailyhongkar