শরীয়তপুর জেলা পুলিশের এপ্রিল মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশের মাসিক এ কল্যান সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কল্যান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ প্রশংসাপত্র ও ক্রেস্ট প্রদান করেন শরীয়তপুর জেলার পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম-(সেবা)।
এ সময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন, পিপিএম সেবা, সহকারি পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পাল, সহকারি পুলিশ সুপার (শিক্ষানুবিশ) মোস্তাফিজুর রহমান। এসময় জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন ফাঁড়ি ইনচার্জ, ক্যাম্প ইনচার্জগণ ও অন্যান্য ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন।