আজ , , ,

তিন দিনেও কাটেনি নরসিংহপুর ঘাটে ট্রাকের জট

ফেরী সংকটের কারণে শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ভেদরগঞ্জ উপজেলার নরসিংহপুর ফেরীঘাটে আটকে থাকা শত শত পণ্যবাহী পরিবহন ট্রাকের জট কাটেনি। ফলে ঘাটে অবস্থান নেয়া পরিবহনের চালক ও সহকারিরা পরেছে চরম বিপাকে। নষ্ট হচ্ছে কাচা ও পচনশীল পণ্য।
গত বৃহস্পতিবার থেকে যানজট শুরু হয়ে শনিবার (১২ এপ্রিল) বিকাল ৫ টা পর্যন্ত ঘাটে ২৮/৩০টি পণ্যবাহী ট্রাক আটকে আছে। শুক্রবারে একটি ফেরী বাড়িয়ে শনিবার সকাল পর্যন্ত ২৪৩টি ট্রাক পাড় করার কথা জানিয়েছেন ঘাট কর্তৃপক্ষ।
বেনাপোল থেকে চট্রগ্রামগামী ট্রাক যশোর ট-১১-৮৬৭৪ এর চালক রবিউর ইসলাম জানান, গত বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে ঘাটে এসে আটকে আছে। একরাত একদিন চলে গেছে। আমাদের টয়লেট গোসল সহ খাওয়ার সমস্যার মধ্যেও পারাপারের অপেক্ষায় বসে আছি। ফেরী না থাকায় এ সমস্যা হচ্ছে।
মংলা থেকে আসা কাভার্ডভ্যান খুলনা মেট্রো-ট-৭৯৯০ এর চালাক জাকির সরদার জানান, শরীয়তপুর-চাঁদপুর সড়কের অবস্থা এমনিতেই খারাপ। তার উপর ফেরী সংকটে আমরা এ পথ এড়িয়ে পদ্মা সেতুর দিয়ে যাতায়াত করি। গত ২দিন ধরে এখানে এসে আটকে আছি। জানিনা কখন সিরিয়াল পাবো?
ঘাটের ইজারাদার জুয়েল দিদার জানান, এ ঘাটের ৬ টি ফেরীর স্থলে এখন ২ টি চলাচল করায় এ অবস্থা হয়েছে। জরুরি ভিত্তিতে বড় আকারে ফেরীসহ ৬ টি ফেরীই সংযুক্ত করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছি।
নরসিংহপুর ঘাটের বিআইডব্লিউটি এর সহকারী ব্যবস্থাপক ইকবাল হোসেন জানানা, শুক্রবার একটি ফেরী বাড়িয়েছি। এখন ৫টি ফেরী চলাচল করছে। ঘাটে জমে থাকা গাড়ীর মধ্যে আজ বিকাল পর্যন্ত আমরা ২৪৩টি গাড়ী পার করেছি। আসা করছি সন্ধার মধ্যে কোন গাড়ী আর আটকে থাকবেনা।

Share this news as a Photo Card


০৬ আগস্ট ২০২৬

নিষিদ্ধ কার্যক্রমে অংশগ্রহণ, শরীয়তপুরে ছাত্রলীগ কর্মী আটক

www.hongkar.com |
dailyhongkar