আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে দুর্নীতি দমন কমিশন গোসাইরহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) কর্তৃক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সাথে সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) উপজেলা হলরুমে ঐ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ সাব্বির সাজ্জাদ।
সভায় সভাপতিত্ব করেন গোসাইরহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ইদিলপুর বালিকা বিদ্যালয়ের প্রধনা শিক্ষক মোবারক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লূৎফর রহমান। উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধানগণ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সদস্য, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক স্বপন শিকারী, গোসাইরহাট প্রেসক্লাবের সভাপতি ও সদস্য কে এম সাইফুল্লাহ কাউসার।
সারাদেশের মতো গোসাইরহাট উপজেলায়ও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ যথাযথ ভাবে পালনের লক্ষ্যে গৃহিত বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
“দুর্নীতর বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে এবারে দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে, দৃশ্যমান ও উন্মুক্ত স্থানে দুর্নীতি বিরোধী বাণী সম্বলিত ব্যানার স্থাপন, জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, ফেস্টুন-বেলুন উড়ানো, মানববন্ধন, আলোচনা সভা ও দুর্নীতি বিরোধী তথ্যচিত্র প্রদর্শন।