শরীয়তপুরের ডামুড্যায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে পাঁচজন সফল নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আব্দুল মালেক এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা ওবায়দুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম ফারুক, আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, দারুল আমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, প্রাইম কম্পিউটার ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ।
উপজেলা পর্যায়ে ২০২৪ সালে যে পাঁচ নারীকে জয়িতা সংবর্ধনা দেওয়া হয়েছে তারা হলেন-বেবী সালমা, হালিমা খাতুন, জাহানারা বেগম, সুলতানা আক্তার, ইথার বেগম। অনুষ্ঠানে সংবর্ধিত পাঁচ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট, চাদর ও সনদপত্র প্রদান করা হয়।