আজ , , ,

লিবিয়াতে নিখোঁজ ২৩ যুবকের পরিবারের মানবন্ধন, দালালের সহযোগিকে গণধোলাই

শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে শরীয়তপুর ও মাদারীপুর জেলার ২৩ যুবকের পরিবার। ৮ ডিসেম্বর রবিবার দুপুরে ২ ঘন্টাব্যাপি এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। পহেলা নভেম্বর-২০২৪ ইতালি যাওয়ার পথে লিবিয়াতে শরীয়তপুর ও মাদারীপুর জেলার ২৩ যুবক নিখোঁজ হয়।
এই ঘটনায় শরীয়তপুর জেলা পুলিশ মামলা না নিলে, লিবিয়াতে নিখোঁজ রাশিদুল ইসলামের পিতা সেলিম জমাদ্দার বাদী হয়ে ৬ জনকে আসামী করে “শরীয়তপুর মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইবুনালে” একটি মানব পাচারের মামলার দায়ের করেন।
নিখোঁজ যুবকদের পরিবার জানায়, শরীয়তপুর সদর উপজেলার নুরুল ইসলাম খান এর দুই জমজ ছেলে কামরুজ্জামান টুন্নু খাঁ (৪২) ও রাসেদ খাঁ (৪২) লিবিয়া দিয়ে ইতালি নেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে ১৩ লক্ষ থেকে শুরু করে ২৫ লক্ষ পর্যন্ত টাকা নিয়েছে। টাকা নিয়ে এখন তারা এলাকা ছেড়ে পালিয়েছে।
এই দিকে মানববন্ধন দেখতে আসলে অভিযুক্ত দুই দালালের এক সহযোগিকে গণধোলাই দেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। পরে ওই দালালের সহযোগি আহত অবস্থায় পালিয়ে যান (তার নাম পরিচয় পাওয়া যায়নি)।
মানববন্ধন শেষে লিবিয়াতে নিখোঁজ রাশিদুল ইসলামের পিতা সেলিম জমাদ্দার বলেন, দালাল টুন্নু খা ও রাশেদ খান আমার ছেলেকে লিবিয়া দিয়ে ইতালি পাঠানোর কথা বলে আমার কাছ থেকে কয়েক দফায় ১৮ লক্ষ টাকা নিয়েছে। লিবিয়াতে নিয়ে আমার ছেলেসহ ২৩ জনকে টুন্নু ও রাশেদ, মাফিয়াদের হাতে তুলে দেয়।
পরে আমার ছেলের নির্যাতনের ভিডিও দেখিয়ে আমার কাছে মুক্তিপণের জন্য আরো ১৫ লক্ষ টাকা দাবি করে। পরে আমার ছেলেকে বাঁচাতে রাশেদ ও টুন্নু খানকে ২০ শতাংশ জমি লিখে দেই। এত কিছুর পরও আজ এক বছর যাবত আমার ছেলের কোন খোঁজ পাচ্ছিনা। এই দুই দালালকে আটক করলেই আমার ছেলের খবর পাওয়া যাবে।
লিবিয়ায় নিখোঁজ দিদার আকনের স্ত্রী আছিয়া বেগম বলেন, যখন আমার গর্ভে ছয় মাসের সন্তান, তখন আমার স্বামী লিবিয়াতে যান। ইতালিতে নিয়ে যাওয়ার কথা। আমার স্বামী আমার অনাগত সন্তানের মুখ দেখে যেতে পারেনি। আমার সন্তানকে আমি কি জবাব দিব। সে তার বাবাকে হারিয়ে ফেলেছে। এখন আমি আমার স্বামীকে ফেরত চাই।
এই ঘটনায় দালাল রাশেদ ও টুন্নু খান কে মুঠোফোনে ফোন দিলে তাদের ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তারা এলাকা থেকে পলাতক রয়েছেন।
পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  হেলাল উদ্দিন বলেন, এই বিষয়ে শরীয়তপুর আদালতে একটি মানব পাচার মামলা হয়েছে। আদালত থেকে আমরা নির্দেশনা পেয়েছি। বিষয়টি নিয়ে আমরা খুব শীঘ্রই কাজ শুরু করব।

Share this news as a Photo Card


১৯ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি কথায় নয় কাজে বিশ্বাস করে: হুইপ অপু

www.hongkar.com |
dailyhongkar