শরীয়তপুর জেলা প্রশাসকের একান্তে গিয়ে নিজেদের ব্যাথা বেদনার, হাসি কান্নার গল্প শুনাতে পেরে নিজেক গর্বিত মনে করছে ৭০ বছরের আইয়ুব আলী। তার মতে কাজ হউক বা না হউক। আমাদের জেলার প্রধান ব্যক্তির একান্তে গিয়ে কথা বলার সুযোগ পেয়েছি। তিনি মনোযোগ দিয়ে আমার কথা শুনেছেন। এটাই কমকি! কথা গুলো বলেছেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের গণশুনানীতে আসা এক বৃদ্ধ।
বুধবার (৪ ডিসেম্বর) শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। গণশুনানী চলাকালে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন, জেলার সাধারণ জনগণের বিভিন্ন সমস্যার কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সমাধানের নির্দেশনা প্রদান করেন।