ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর ইউনিয়নে শস্য কর্তন মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ইউএইচএইডের অর্থায়নে, ভেদরগঞ্জ উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় আই এফ ডিসি (আন্তজার্তিক সার উন্নয়ন কেন্দ্র) এর বাস্তবায়নে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কৃষক খলিল মেম্বার এর বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তানবীন হাসান শুভ। কৃষক প্রতিনিধি আনোয়ার মাদবরের সভাপতিত্বে বক্তব্য রাখেন আইএফডিসির জেলা কো-অডিনেটর মোজাম্মেল শেখ, উপসহকারী কৃষি অফিসার সুব্রত ওঝা, কৃষক খলিলুর রহমান, লাইজু আক্তার।
ইউএসএআইডি’র অর্থায়নে ভেদরগঞ্জ উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ফ্লিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি (সিএসএ) প্রকল্পের আওতায় রোপনকৃত ব্রি ধান-৮৭ ও ব্রি ধান ৩৯ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে বিঘা প্রতি ৮৭ জাতে ২২ মণ ১০ কেজি ও ৩৯ জাতের ১৭.৮ মণ ধান উৎপাদন হয়েছে।