আজ , , ,

সাংবাদিকদের সম্মানে শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর চা চক্র

সাংবাদিকদের সম্মানে শরীয়তপুরে চা চক্র করেছে শরীয়তপুর জেলা জামায়াতে ইসলমী। শনিবার (৩০ নভেম্বর) বিকেল সারে ৩টা থেকে মাগরিব পর্যন্ত জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে এই চা চক্র অনুষ্ঠিত হয়। চা চক্রে জামায়াতে ইসলামীর ইতিহাস তুলে ধরে শুভেচ্চা বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা খলিলুর রহমান। জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মকবুল হোসাইনের সঞ্চালনায় চা চক্র অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শরীয়তপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মজিবর রহমান, সাংবাদিক আবুল হোসেন সরদার, সাংবাদিক মো: হাবিবুর রহমান হাবীব, সাংবাদিক আবুল বাশার, সাংবাদিক এসএম মজিবর, শেখ খলিলুর রহমান, বোরহান উদ্দিন রাব্বানী, নুরুল আমিন রবিন, বিএম ইশ্রাফিল, শহিদুজ্জামান খান, এম. হারুন অর রশিদ, ড. মাহবুবুর রহমান, কাজী নাছির, মাহবুবুর রহমান, আল আমিন শাওন, মিরাজ সিকদার, জাহিদ হাসান, মাহবুব আলম, রেজওয়ান হোসেন নিয়ন প্রমূখ। এসময় শরীয়তপুরে কর্মরত শতাধিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের মায়ের ইন্তেকাল

www.hongkar.com |
dailyhongkar