আজ , , ,

শরীয়তপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুধীজন ও নাগরিক সমাজের সাথে মতবিনিময় করেছেন নবযোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু, জেলা জামায়াতের সাবেক আমীর ও ফরিদ অঞ্চলের সুরা সদস্য মাওলনা খলিলুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম তালুকদার, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মকবুল হোসাইন, সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্যা, দৈনিক হুংকার পত্রিকার সম্পাদক ও প্রশাসক মো. হাবিবুর রহমান হাবিব, জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও সুধীজন। এসময় জেলা প্রশাসক জেলায় সৃষ্ট বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমস্যা সমাধানে সকলের সহযোগিতা কামনা করেন।

Share this news as a Photo Card


৩১ জানুয়ারি ২০২৬

ডামুড্যায় হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াত ইসলামীর প্রার্থীর নির্বাচনী সভা

www.hongkar.com |
dailyhongkar