উপজেলা কৃষি অফিস এর উদ্যোগে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলা কৃষি অফিসের ট্রেনিং সেন্টার থেকে এ বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সাহাবদ্দিন বীজ ও সার কৃষকদের হাতে তুলে দেন। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তানবীন হাসান শুভ, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আবু হানিফ, উপসহকারী কৃষি অফিসার মামুনুর রশিদ হাসিবসহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসারগণ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার জানান, ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৪০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি মাস কলাই বীজ ও ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এতে প্রতিজন কৃষক এক বিঘা জমি আবাদ করতে পারবে। বর্ষাকালে উচু জমি পরিত্যক্ত না রেখে আবাদের আওতায় আনার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।