ভেদরগঞ্জ উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এর সহযোগিতায় ও ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৪ জুন) উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায় এ প্রশিক্ষণ শুরু হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিবুল ইসলাম এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইমামুল হাফিজ নাদিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কুমার পোদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান — মহিলা ভাইস চেয়ারম্যান রোকশানা আনোয়ার।
টাস্কফোর্স কমিটির সদস্যসহ কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ প্রশিক্ষণে অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিবুল ইসলাম বলেন, শুধুমাত্র আইন প্রয়োগ করে তামাক নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। তাই তামাক উৎপাদন, বিপণন, ও ব্যবহার কমাতে আমাদেরকে পারিবারিক পর্যায় থেকেই উদ্বুদ্ধকরণের মাধ্যমে দেশব্যাপী জনসচেতনতা তৈরি করতে হবে। তাহলেই আমারা ধুমপান ও তামাক ব্যবহার কমিয়ে এনে প্রধানমন্ত্রীর ঘোষণা-২০৪০ সালের মধ্যে ধুমপানমুক্ত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।
তামাকমুক্ত বাংলাদেশ গড়তে পরিবার থেকে কাজ শুরু করার গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। নিজেকে দিয়ে কাজ শুরু করতে পারলে সেই কাজের ফলাফল সবসময়ই ভালো হয়। তাই আসুন আমরা সকলে মিলে তামাকমুক্ত বিশ্ব গড়ে তুলি।