আজ , , ,

ডিএম খালিতে কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় কৃষক মাঠ স্কুলের সমাপনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
ডিএমখালি ইউনিয়নে বেলায়েত হোসেন সরদার কান্দি মাঠ স্কুলের সমাপনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
স্থানীয় ওয়ার্ডের সাবেক সদস্য আবুল হোসেন এর সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তানবীন হাসান শুভ। বিশেষ অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-সহকাবি উদ্বিদ সংরক্ষণ অফিসার আবু হানিফ, উপসহকারি কৃষি অফিসার মোঃ কায়সার আহম্মেদ রানা, রাজু মন্ডল। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ডিএমখালি ইউনিয়নে বেলায়েত হোসেন সরদার কান্দি মাঠ স্কুলের ২৫ জন কৃষক কৃষানীসহ বিভিন্ন প্রর্দশনীর শতাধিক কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে তানবীন হাসান শুভ বলেন, ২৫টি পরিবারের মোট ৫০ জন কৃষক-কিষানী ৫ মাস ব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষকগণ ৫০ জন কৃষক-কিষানীকে নিরাপদ সবজি, ফল, মাছ চাষ, ছাগল পালন, হাঁস মুরগি পালন, ধান উৎপাদনের বিভিন্ন কলা কৌশল ও বালাই ব্যবস্থাপনা হাতে কলমে শিখিয়ে দেন। এখানে তাদের শিক্ষনীয় জ্ঞান সমূহ বুথ গুলিতে দেওয়া হয়েছে। আশা করি কৃষক-কিষানীগণ এই ধ্যান ধারনা বাস্তব জীবনে কাজে লাগিয়ে উপকৃত হবেন।
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিরলস কাজ করার জন্য পরামর্শ প্রদান করেন। যেহেতু পরিবেশ বান্ধব প্রকল্প তাই কৃষকদের একই সাথে কৃষি, মৎস্য ও পশু পালন বিষয়ে প্রশিক্ষণ দেয়ায় কৃষকের কাছে বেশি গ্রহণযোগ্য হয়েছে।

Share this news as a Photo Card


১২ আগস্ট ২০২৬

ভেদরগঞ্জে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের প্রস্তুতি সভা

www.hongkar.com |
dailyhongkar