শরীয়তপুর সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল বিকাল ৪টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সভার সভাপতি ও সদর উপজেলা আওয়ামীলগের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা। তিনি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, আগামী ২১ মে শরীয়তপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা তৃর্ণমূলে যারা কাজ করেন সদর উপজেলা আওয়ামীলীগের কাছে তাদের গুরুত্ব বেশী। আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীদের কিভাবে বিজয়ী করা যাবে সেই বিষয়ে আজ আপনারা পরামর্শ দিবেন। আপনাদের পরামর্শ অনুস্মরণ করে আমরা আগামী নির্বাচনে কাজ করব। তাহলে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীদের বিজয় নিশ্চিত হবে।
এই সময় সদর উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যানগন, আওয়ামীলীগের নেতৃবৃন্দ তাদের পরামর্শ প্রদান করেন।
বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সহ-সভাপতি আবুল হাসেম তপাদার, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল আকন্দ, সদস্য আলমগীর মুন্সী, মেহেদী জামিল, আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট তাইজুল ইসলাম, সাবেক সভাপতি এ্যাড. জহিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সামিনা ইয়ায়সমিন, শাখাওয়াত হোসেন হাওলাদার প্রমূখ।