আজ , , ,

ভেদরগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ভেদরগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার (২৪ এপ্রিল) দুপুরের উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান বেপারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিম, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল, সখিপুর থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসান ইবনে আমিন, উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মান্নান বেপারী, উপজেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ আতিকুর রহমান মিয়া।
বক্তব্য রাখেন, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোঃ কামরুজ্জামান মানিক সরদার, আর্শিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহাবুব আলম সরদার, মহিষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোঃ অরুন হাওলাদার, কাচিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল আমীন দেওয়ান।
এ সময় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন বক্তারা। এছাড়াও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়। উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের বিষয় বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী চান স্মার্ট বাংলাদেশের নতুন প্রজন্ম স্মাট হয়ে গড়ে উঠুক। তার জন্য অভিভাবকদের আন্তরিক যত্নশীল হবার জন্য আহবান জানান।

Share this news as a Photo Card


৩১ আগস্ট ২০২৬

রাজনগরে হাজী আব্দুল মালেক মাস্টারের সপ্তম মৃত্যু বার্ষিকী উদযাপন

www.hongkar.com |
dailyhongkar