শরীয়তপুরের ভেদরগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম সষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার (২৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিবুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিত করণ সভায় বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইমামুল হাফিজ নাদিম, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসান ইবনে আমিন, উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মান্নান বেপারী, উপজেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ আতিকুর রহমান মিয়া।
বক্তব্য রাখেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোঃ কামরুজ্জামান মানিক সরদার, আর্শিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহাবুব আলম সরদার, কাচিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল আমীন দেওয়ান।
এ সভায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ১২টি ইউনিয়নের সচিব ও ডিজিটাল উদ্যাক্তারা শিক্ষক ও সংবাদকর্মীগণ।