আজ , , ,

তাপপ্রবাহের কারণে গরমে বাড়তে পারে অস্বস্তি

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিশেষ করে শরীয়তপুর জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ। এই তাপপ্রবাহ কমার আভাস নেই সহসাই। ফলে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আরও বাড়তে পারে অস্বস্তি।
সোমবার (২২ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস এমনটাই বলছে। পূর্বাভাসে বলা হয়েছে, শরীয়তপুর জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরণের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
শরীয়তপুরের দিনের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।
আগামী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসও বলছে, দেশের বিভিন্ন অঞ্চলে বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ সময়ের মধ্যে আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

 

Share this news as a Photo Card


০৯ আগস্ট ২০২৬

নড়িয়ায় রাতের আঁধারে বসত বাড়ি ভাংচুর করে লুটপাটের অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar