আজ , , ,

শরীয়তপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী

“প্রাণীসম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশে” এ প্রতিপাদ্যে শরীয়তপুর সদর উপজেলা পরিষদ, উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও শরীয়তপুর সদর ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে মাননীয় প্রধানমন্ত্রীর জাতীয় পর্যায়ের উদ্বোধনের পর বেলা পৌনে ১২ টায় শরীয়তপুর সদর উপজেলা প্রাঙ্গনে সপ্তাহব্যাপী এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ । সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আবু বকর সিদ্দিক, শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, সদর উপজেলা কৃষি অফিসার রুহুল আমিন প্রমুখ। এছাড়াও বীর মুক্তিযুদ্ধাগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, খামারিগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
মেলায় প্রাণিসম্পদ সেবা নিশ্চিতে ৫০টি স্টলের মাধ্যমে বিভিন্ন খামরিসহ একক গাভী পালনকারীদের বিভিন্ন সেবা কোথায় কি ভাবে পাওয়া যাবে সে বিষয়ে ধারনা প্রদান করা হয়। প্রদর্শনী দিনব্যাপী হলেও সেবা সপ্তাহ কার্যক্রম চলবে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত। প্রদর্শনীতে উপজেলার শতাধিক গবাদি পশু প্রদর্শন করা হয়। প্রদর্শনী শেষে সেরা গবাদি পশু, হাস-মুরগি ও পাখি পালনকারীদের সেরাদের পুরস্কার প্রদান করা হবে। সেবা সপ্তাহে খামারি ও কৃষক পর্যায়ে বিনামূল্যে টিকা প্রদান, কৃমির ঔষধ বিতরণ, কৃত্রিম প্রজনন ও স্কুল ফিডিং কর্মসুচি বাস্তবায়ন করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ বলেন, বর্তমান সরকার প্রাণিসম্পদ ও কৃষির উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন। একক, ক্ষুদ্র ও যৌথ খামারিদের জন্য সহজ শর্তে ঋণের মাধ্যম্যে সরকার প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতেও নিরলস কাজ করে চলেছেন। আমাদের সকলকের আন্তরিক প্রচেষ্টাই আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়াও তিনি শরীয়তপুরের জন্য বিশেষ করে চর এলাকাকে প্রাধান্য দিয়ে দপ্তরকে কাজ করার আহ্বান জানান।

Share this news as a Photo Card


৩১ আগস্ট ২০২৬

রাজনগরে হাজী আব্দুল মালেক মাস্টারের সপ্তম মৃত্যু বার্ষিকী উদযাপন

www.hongkar.com |
dailyhongkar