শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে মার্চ মাসের জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ তাসলিমা আক্তার এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মাহবুবুল আলম পিপিএম, সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহপরাণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকাির কলেজের অধ্যক্ষ মোঃ হারুন অর রশীদ, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌর মেয়র এ্যাডভোকেট পারভরজ রহমান জন, নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম ইসমাইল হক, ভেদরগঞ্জ পৌরসভা মেয়র আবুল বাশার চোকদার, নড়িয়া পৌর মেয়র আবুল কালাম আজাদসহ এনএসআই, র্যাব, আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট, বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারগণ এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
সভায় বক্তারা আসন্ন উপজেলা নির্বাচন, ডেঙ্গু প্রতিরোধ ও বিভিন্ন পৌর শহরের ময়লা ডাম্পিং বিষয় আলোচনা করা হয়।
এ সময় জেলার বাল্যবিবাহ নিরোধ, নারী ও শিশু পাচার রোধ এবং নির্যাতন প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, জেলা সড়ক নিরাপত্তা, চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা সংক্রান্ত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চোরাচালান নিরোধসহ জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়।
জেলা আইন শৃঙ্খলা কমিটির জেলা সদরের সদস্য উপস্থিতি ভালো হলেও উপজেলা পর্যায়ে সদস্যদের উপস্থিতি বাড়াতে অনুরোধ জানানো হয়।