আজ , , ,

শরীয়তপুরে মুজিব নগর দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

শরীয়তপুর জেলায় ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইফ উদ্দীন গিয়াস এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহ পরাণ, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও শরীয়তপুর প্রেসক্লাব সভাপতি অনল কুমার দে, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সরদার প্রমুখ।
প্রস্তুতি সভায় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া শরীয়তপুরে প্রধান প্রধান সড়কে পতাকা দিয়ে সজ্জিত করণ, সড়কে তোরণ নির্মাণ, সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলচ্চিত্র প্রদর্শণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা প্রশাসক বলেন, মুজিব নগর সরকার গঠনের ফলে আমাদের মুক্তিযুদ্ধের শক্তির সঞ্চার হয়। বিভিন্ন দেশের সমর্থন পাওয়া শুরু হয় বিশেষ করে দেশ পরিপুর্ণ কাঠামোর উপর দাঁড়াতে সক্ষম হয়। তাই এ দিবসটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্ববহ ও তাৎপর্যপুর্ণ।

Share this news as a Photo Card


২৬ আগস্ট ২০২৬

শরীয়তপুর জেলা আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের ৪১ সদস্যের কমিটি অনুমোদন

www.hongkar.com |
dailyhongkar