আজ , , ,

ভেদরগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় আজ ‘আউশ’ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ হাজার ৬১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ মে) সকালে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সাহাবদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তানবীন হাসান শুভ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবু হানিফ।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৫ হাজার ৬১০জন কৃষকের মধ্যে ‘উফশী আউশ’ আবাদের লক্ষ্যে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএমপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিবুল ইসলাম বলেন, আমাদের কৃষি বান্ধব প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এঁর আন্তরিক প্রচেষ্টা নানান সংকট কাটিয়ে আমাদের কৃষি শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে বলেই আমরা কৃষিপণ্য খাদ্য শষ্য বিদেশে রপ্তানি করছি। এই সাফল্যের অবদান আমােদর কৃষি বিভাগ ও কৃষকদের। তাই আমি কৃষক ভাইদের প্রতি আহবান জানাই প্রধানমন্ত্রীর সহায়তার সঠিক ও যথাযথ ব্যবহার করে আপনারা জাতীয় উন্নয়নে অবদান রাখবেন।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar