আজ , , ,

শরীয়তপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

সারা দেশের ন্যায় শরীয়তপুরে মঙ্গলবার (২ এপ্রিল) পালিত হয়েছে ১৭তম ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস”। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘সচতেনতা-স্বীকৃতি-মূল্যায়ন্র: শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা’। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বিস্তারিত কর্মসূচি পালন করা হয়। জেলার কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৭ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। শরীয়তপুর জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায় সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য।¡ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুদ্দীন গিয়াস, সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহপরাণ, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক সরদার।
প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ বলেন, অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি পালন করা হচ্ছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমাদের ব্যক্তি সমাজ ও রাষ্ট্রিয় পর্যায়ে সবাই সচেতন হলে আমাদের দেশের অটিজম শিশুর সংখ্যা কমে আসবে। আর দেশে বিদেশে সচেতনতা নিয়ে কাজ করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদপুতুল। এ জন্য তিনি দেশে বিদেশে সমাদ্ধিত ও পুরস্কৃত হয়েছেন।
এ বছর অটিজম বিষয়ে সচেতনতা তৈরিতে রোড ব্র্যান্ডিং, বিশেষ স্মরণিকা ও লিফলেট ছাপানো হয়েছে। অটিজমে আক্রান্ত শিশু ও বয়স্কদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তার প্রয়োজনীয়তাকে তুলে ধরতে জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০৭ সালে ২ এপ্রিলকে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ হিসেবে পালনের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করে। এরপর থেকে প্রতি বছর বিশ্বজুড়ে দিবসটি পালন করা হচ্ছে।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

তথ্য ও সম্প্রচার স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে বিটিএসএফ চেয়ারম্যান কায়সার হাসানের শুভেচ্ছা বিনিময়

www.hongkar.com |
dailyhongkar