আজ , , ,

কাঁচিকাটা মাছ ধরা নিয়ে সংর্ঘষের মামলার দুই আসামী গ্রেফতার

ভেদরগঞ্জের কাঁচিকাটায় মাছ ধরা নিয়ে সংর্ঘষের মামলার এক পক্ষের দুই আসামীকে গ্রেফতার করেছে সখিপুর থানা পুলিশ।
গত ২৭ মার্চ অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুর জেলার সখিপুর থানাধীন কাঁচিকাটার দুর্গম চরাঞ্চলে দেওয়ান ও হাওলাদার পরিবারে মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সংঘর্ষে ২০ জন আহত হয়েছিল। যারা পার্শ্ববর্তী চাঁদপুর, মুন্সিগঞ্জ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষের পর পরই দুই পক্ষই সখিপুর থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করে।
৩১ মার্চ, রবিবার রাতে অভিযান চালিয়ে চেয়ারম্যান নূরুল আমিন দেওয়ানের মামলার আসামী ইছহাক সরদার (৬৫), পিতা: ভোজন সরদার ও মোজাফফর সরদার (৬৬), পিতা: ওহাব আলী সরদার কে আটক করে।
এস আই (নিঃ) মো: সোহেল হোসেনের নেতৃত্বে কাঁচিকাটায় বিশেষ অভিযান চালিয়ে তালিকাভুক্ত এ দুই জন আসামীকে গ্রেফতার করা হয়।
এই বিষয়ে সখিপুর থানার এস আই (নিঃ)মোঃ সোহেল হোসেন বলেন, আমাদের ওসি মাসুদুর রহমান স্যারের দিক নির্দেশনায় অফিসার ও ফোর্সদের সহযোদিতায় সাহসিকতার সাথে এই অভিযান পরিচালনা করি। দুর্গম চরে খুব বুদ্ধিমত্তার সাথে গ্রেফতার অভিযান চালিয়ে ২ জনকে আটক করি।
ইছহাক সরদার ও মোজাফফর সরদার দুইজনই চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ানের দায়েরকৃত মামলার ২৩ ও ৪৪ নাম্বার তালিকাভুক্ত আসামী।

Share this news as a Photo Card


২৬ সেপ্টেম্বর ২০২৬

নদীতে গোসল করতে গিয়ে গৃহবধু নিখোঁজ, একদিন পর ভেসে উঠলো মরদেহ

www.hongkar.com |
dailyhongkar