শরীয়তপুরের নড়িয়া উপজেলার পন্ডিতসার বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৬ জন ব্যবসায়ীকে নগদ অর্থ ও ঢেউ টিন প্রদান করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) দুপুরে ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শনে যান শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। এসময় তিনি ক্ষতিগ্রস্ত ১৩ ব্যবসায়ীকে ২ বান করে ঢেউ টিন, নগদ ১৬ হাজার করে টাকা এবং ৩ ব্যবসায়ীকে ১০ হাজার করে নগদ টাকা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম এনামুল হক শামীম, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন প্রমুখ।