আজ , , ,

১৮ নং মহিষার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় মহিষার ইউনিয়নের ১৮ নং মধ্য মহিষার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। সোমবার (৪ মার্চ) সকালে বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোঃ অরুন হাওরাদার প্রতিযোগিতার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিষার ইউনিয়ন পরিষদের সাবেক চেযারম্যান আলহাজ¦ আমির হোসেন সরদার। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফা খানম লতা। এসময় উপস্থিত ছিলেন সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজি ফিরোজ হোসেন খান, প্রধান শিক্ষক সঞ্জিত কুমার বারুরী, ৩ নং রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল হক সুজল, অলিউর রহমান অলি, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান সোহেল তপাদার, মহিষার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দোলন হাওলাদার, সিনিয়র সহকারি শিক্ষক মোহাম্মদ মকবুল হোসেন প্রমূখ।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

ডামুড্যায় নকল ঔষধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar