মহিষার ইউনিয়নের ঐতিহ্যবাহী কাইচকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই দিন ব্যাপি ৫৫তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার (৪ মার্চ) সকালে বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মাহাবুব আলম বাশার ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আব্দুস ছোবাহান মুন্সী। বিশেষ অতিথি ছিলেন মহিষার ইউনিয়ন পরিষদ চেযারম্যান হাজি মোঃ অরুন হাওলাদার। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার দেবনাথ। এসময় উপস্থিত ছিলেন সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজি ফিরোজ হোসেন খান, প্রধান শিক্ষক সঞ্জিত কুমার বারুরী, প্রধান শিক্ষক মোঃ সালাহউদ্দীন, সিরাজুল হক সুজল, অলিউর রহমান অলি, মহিষার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দোলন হাওলাদার, সিনিয়র সহকারি শিক্ষক মোহাম্মদ মকবুল প্রমূখ।