ঐতিহ্যবাহী সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের দুই দিন ব্যাপি ৫৮ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষ হয়েছে।
রোববার (৩ মার্চ) রাতে বিদ্যালয় মাঠে “উৎসবের শেষ পাঠে করি মনো নিবেশ” এই শ্লোগানের মধ্যদিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষনা করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ ফিরোজ হোসেন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীগীগের সাধারণ সম্পাদক হাজি আব্দুল মান্নান হাওলাদার, মহিষার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোঃ অরুন হাওলাদার, ছয়গাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান লিটন মোল্যা। সমাপনি অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত কুমার বারুরী। সিনিয়র সহকারি শিক্ষক মোহাম্মদ মকবুল হোসেন ও মজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সালাহউদ্দিন স্বপন আকন্দ। এ সময় উপস্থিত ছিলেন আজীবন দাতা আলহাজ্ব হাসান শরীফ খান, পিটিএ সভাপতি ফারুক খান ম্যানেজিং কমিটির সদস্য আবুল বাশার ঢালী, সরদার শরীয়ত উল্লাহ তোতা, মোজাম্মেল হক মৃধা, হাজি আব্দুল মান্নান ছৈয়াল, সীমা আক্তার।