আজ , , ,

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ভেদরগঞ্জ পৌরসভার মেয়র, আবুল বাশার চোকদার।
সোমবার (৪ মার্চ) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, ইয়াং বাংলার আহবায়ক ও শরীয়তপুর- আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক, গোসাইরহাট পৌরসভার মেয়র আব্দুল আউয়াল সরদার।
এ সময় মন্ত্রী পৌরসভার নাগরীক সেবা প্রদানে জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর গৃহিত উন্নয়ণ প্রকল্প যথাযথ ভাবে বাস্তবায়নে মেয়রদের আরো আন্তরিক হওয়ার আহবান জানান। সংসদ সদস্য আলহাজ¦ নাহিম রাজ্জাক তার আসনের ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট পৌরসভার উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ্য প্রদানের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, মোঃ আব্দুল ওয়াদুদ এর সুদৃষ্টি কামনা করেন। এ সময় মেয়র আবুল বাশার তার পৌরসভার সীমানা, নাগরীকদের সমস্যা ও সম্ভবনার কথা মন্ত্রীকে অবহিত করেন।

Share this news as a Photo Card


১৮ আগস্ট ২০২৬

শরীয়তপুরে তথ্য অফিসের উদ্যোগে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar