আজ , , ,

মাদারীপুরে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর বার্ষিক সম্মেলন

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মাদারীপুর অঞ্চলের উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার ৪ ফেব্রুয়ারি সকাল ১০ টায় মাদারীপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের বার বার নির্বাচিত কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী। সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীর উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, মোঃ হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, মোঃ খলিলুর রহমান সিকদার, উর্ধ্বতন প্রকল্প পরিচালক ও নির্বাহী পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন, উর্ধ্বতন নির্বাহী পরিচালক মোঃ সেলিম মিয়া, নির্বাহী পরিচালক আবু মঈদ শাহীন, প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম রুবেল। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা সমন্বয়কারী মোঃ হাবিবুর রহমান, সৈয়দ জাকারিয়া, আব্দুস সোবহান জমাদার, সৈয়দ আবুল খায়ের, মোঃ কবির হোসেন হাওলাদার, মোঃ সোহানুর রহমানসহ ৩ শতাধিক বাছাইকৃত কর্মকর্তাগণ।
প্রধান অতিথির বক্তব্যে বি এম ইউসুফ আলী বলেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স অত্যন্ত বিশ্বস্ততার সাথে নতুন নতুন বীমা সেল দিচ্ছে এবং সময় মতো গ্রাহকদের বিমা দাবীর চেক পরিশোধ করে যাচ্ছে। এ পর্যন্ত পপুলার লাইফ লক্ষ লক্ষ গ্রাহকের হাজার হাজার কোটি টাকার বীমাদাবী পরিশোধ করেছে।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar