শরীয়তপুর জেলার সদর উপজেলার ঐতিহ্যবাহী কাগদী সিদ্দিকিয়া খানকা শরীফের তিন দিন ব্যাপি ৪৮ তম বার্ষিক মাহফিল রবিবার (৪ ফেব্রুয়ারী) বাদ ফজর থেকে শুরু হয়েছে ।
আগামী বুধবার বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শেষ হবে। কাগদী সিদ্দিকিয়া খানকা শরীফ দরবারের পীর আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মাদ নেছার আহমেদ রবিবার বাদ ফজর দোয়া, মোনাজাত ও কালিমা খচিত পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তিনদিন ব্যাপি এ মাহফিলের উদ্বোধন করেন।
কাগদী সিদ্দিকিয়া খানকা শরীফের দরবারের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব হযরত আবু ছালেহ মোহাম্মদ ইছহাক রাহমাতুল্লাহি আলাইহি’র প্রতিষ্ঠিত ৪৮তম বার্ষিক এ মাহফিল। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি বাসসহ বিভিন্ন যানবাহনে পূণ্যভূমি কাগদীর ময়দানে শামিল হয়েছে।
শেষ দিন আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মাহফিলে মুসল্লি আসা অব্যাহত থাকবে। হাজারো মুমিন মুসলমানের পদচারণা ও জিকির-আজকারে মুখরিত থাকবে কাগদী সিদ্দিকিয়া খানকা শরীফের ময়দান।
৪ ফেব্রুয়ারী বাদ ফজর থেকে মাহফিলের মূল কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৬ জানুয়ারী বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শেষ হবে।
তিন দিনে এ মাহফিলে দেশ বরণ্য আলেমগত উপস্থিত হয়ে কোরআন ও হাদিস তাফসির করবেন।
দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে মাহফিলে অংশগ্রহণকারী হাজারো ভক্ত-মুরীদানকে নিয়ে আখেরি মোনাজাত পরিচালনা করবেন ছারছীনা দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মাদ নেছার আহমেদ।