“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ডামুড্যায় ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) বেলা ১১ টায় ডামুড্যা পরিষদ হলরুমে উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এর সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার মোঃ রাসেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ জাহিদুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আইয়ুব আলী, সমবায়ি মোঃ জয়নাল আবেদীন প্রমূখ। আলোচনা সভায় আগে অতিথিগণ জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন ও বর্ণাঢ্য সমবায় র্যালি বের করা হয়। আলোচনা সভা শেষে উপস্থিত সমবায়িদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।