আজ , , ,

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ নির্বাচিত রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

২০২৩ সালের ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ৩ নং রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। সোমবার (২৯ মে) শরীয়তপুর জেলা সদরের তুলাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শ্রেষ্ঠ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল হক সুজল এর হাতে ক্রেষ্ট তুলেদেন জেলা শিক্ষা অফিসার এরশাদ উদ্দিন আহম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ তাজুল ইসলাম খান, ভেদরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুস ছোবাহান, সহকারি শিক্ষা অফিসার মোঃ নাজমুল ইসলাম।
উল্লেখ্য ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের সদরে গড়ে ওঠা ব্যতিক্রমধর্মী এক বিদ্যাপীঠ ‘৩নং রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়’। ভেদরগঞ্জ উপজেলা শহরের পিচঢালা পথ ছাড়িয়ে প্রায় ৫ কিলোমিটার উত্তরে আঁকাবাঁকা পথ ধরে এগোলে আগেই দেখা মেলে এই বিদ্যাপীঠের।
শিশুদের শিক্ষার জন্য বই-পুস্তক ও শিক্ষাগুরুর পাশাপাশি কোন পরিবেশে তারা পড়াশোনা করছে সেটাও সমান গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি এক অভাবনীয় আদর্শের নাম ৩নং রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিভাবে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয় তার অন্যতম কারণ বিদ্যালয়টির নৈসর্গিক সৌন্দর্য।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকলের প্রিয় সিরাজুল হক সুজল। তিনি ইতোমধ্যেই বেশ সুনাম অর্জন করেছেন। তিনি বলেন, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ধরে রাখতে ও ঝরে পড়া রোধের জন্য আমি ২০১১ সাল থেকে নিজ উদ্যেগে বিদ্যালয়ে মিড-ডে-মিল চালু করি যা এখন পর্যন্ত চালু রয়েছে।
তিনি আরও জানান, ছাত্র-ছাত্রীদের বিনোদনের জন্য বিদ্যালয় সংলগ্ন নিজ জমিতে তৈরি করা হয়েছে একটি শিশু পার্ক। ছাত্র-ছাত্রীদের বিনোদন বিকাশের জন্য শিশু পার্কে রয়েছে বিভিন্ন খেলনা ও ফুলের বাগান, ব্রীজ, নৌকাসহ বিভিন্ন রাইডার। বর্তমানে এই বিদ্যালয়টিতে ঝরেপড়া ছাত্র-ছাত্রী সংখ্যা শূণ্য ভাগ। ছাত্র-ছাত্রী ঝরেপড়া রোধে গত ২০২৩ খ্রিষ্টাব্দে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে ৩নং রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে।

Share this news as a Photo Card


০৯ আগস্ট ২০২৬

নড়িয়ায় রাতের আঁধারে বসত বাড়ি ভাংচুর করে লুটপাটের অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar