নড়িয়া উপজেলার উপসী গ্রামে সরকারি জমিতে বালিভরাট করার অপরাধে আলী আহম্মেদ শেখ কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেন নড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ।
রোববার ২৮ মে বিকাল ৩টায় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নড়িয়া উপজেলা ভোজেশ্বর ইউনিয়নের উপসী গ্রামে সরকারি জমিতে বালিভরাট করার অপরাধে আলী আহম্মেদ শেখ কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে নড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ বলেন, সরকারি ভূমি, খাল, জলাশয়, উদ্ধারে এ কার্যক্রম চলমান থাকবে।