বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে শরীয়তপুর জেলা প্রশাসনের ব্যতিক্রমি উদ্যোগে দুর্নীতি, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ, সহিংসতা, নারী-শিশু নির্যাতন, মাদক সেবন, বাল্যবিবাহ বিরোধী ও সামাজিক সম্প্রীতি রক্ষায় শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন পরিষদ মাঠে সোমবার ২৯ মে সোনার বাংলা সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
জেলার কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের আয়োজনে, জেলা প্রশাসনের সহযোগিতায় জনসচেতনতায় অনুষ্ঠিত সোনার বাংলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যুক্ত ছিলেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে সোনার বাংলাদেশ গড়ে তোলার গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
ইউপি চেয়ারম্যান বিএম নাসির উদ্দীন স্বপনের সভাপতিত্বে সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার কাফি বিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) আবু সাঈদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, সরকারি শামসুর রহমান কলেজের অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাজাহান সিকদার, সাধারণ সম্পাদক দেওয়ান মোঃ শাজাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা বেগমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সরকারি কমিশনার ভূমি সুজন দাশগুপ্ত।
সমাবেশে বক্তারা বলেন, দুর্নীতি, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ, সহিংসতা, নারী-শিশু নির্যাতন, মাদক সেবন, বাল্যবিবাহ ও সামাজিক অসম্প্রীতি দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলতে হলে দুর্নীতিমুক্ত, ধর্মীয় উগ্রবাদ মুক্ত, জঙ্গিবাদমুক্ত, মাদকমুক্ত সোনার মানুষ গড়ে তুলতে হবে।