জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে রবিবার (২৮ মে) নড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাংকন, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার (২৮ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠান মালায় সভাপতিত্ব করেন নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, মুক্তিযোদ্ধা এস এম মজিবুর রহমান।
সভপতির বক্তব্যে নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালি জাতির মুক্তি আন্দোলন, বিশ্ব শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠা করে গিয়েছেন, তাঁর সেই কর্ম, রাজনৈতিক দর্শন ও প্রজ্ঞার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে তাঁকে বিশ্ব শান্তি পরিষদ ১৯৭২ সালের ১০ অক্টোবর ’জুলিও কুরি’ শান্তি পদকে ভূষিত করেন।
বিশ্বশান্তি পরিষদ ১৯৭৩ সালের ২৩ মে এশীয় শান্তি সম্মেলনের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সেই পদক বঙ্গবন্ধুকে পরিয়ে দেন পরিষদের তৎকালীন সেক্রেটারি জেনারেল রমেশচন্দ্র।
সেই অনুষ্ঠানে রমেশচন্দ্র বলেছিলেন, ‘বঙ্গবন্ধু শুধু বাংলার নন, তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু।’
আমরা নড়িয়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এঁর ’ জুলিও কুরি‘ শান্তি পদকপ্রাপ্তির ৫০তম বছর পূর্তি উদযাপন করলাম। এ দিনটি উপলক্ষে চিত্রাংকন, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।