আজ , , ,

শরীয়তপুরে বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তি উপলক্ষে আলোচনা সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে রোববার বিকেলে শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান।
সভায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সিভিল সার্জন ডা. আবুল হাদি মো: শাহপরান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মির্জা হজরত আলী, জজ কোর্টের জিপি এডভোকেট আলমগীর মুন্সী, সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Share this news as a Photo Card


০৩ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুর ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসায় পাশের হার শূণ্যে, চরম হতাশায় অভিভাবক মহল

www.hongkar.com |
dailyhongkar