আজ , , ,

মহনিয়া জামিলিয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তুত স্থাপন

ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে অবস্থিত মহনিয়া জামিলিয়া আল-কারীম কওমী মাদ্রাসার নতুন ভবনে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
রবিবার (২৮ মে) মাদ্রাসা কম্পাউন্ডে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ শওকত আলী। এর পূর্বে বিশেষ দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিষার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি অরুন হাওলাদার, মাদ্রাসা উন্নয়ন কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হাসান শরীফ খান। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ শামছুল হক খান এর সভাপতিত্বে ও মুহতামিম হাফেজ মাওলানা মুহাম্মদ লোকমান বিন সালেহ এর সঞ্চালনায় আলোচনায় অংশ গ্রহণ করেন সমাজ সেবক মোঃ জাকির হোসেন তপাদার, লাল শরীফ ঢালী,শহদিুল্লাহ লিটন হাওলাদার, হাজি রোমান ঢালী প্রমূখ।

Share this news as a Photo Card


২৬ সেপ্টেম্বর ২০২৬

নদীতে গোসল করতে গিয়ে গৃহবধু নিখোঁজ, একদিন পর ভেসে উঠলো মরদেহ

www.hongkar.com |
dailyhongkar