আজ , , ,

শেখ হাসিনা ভাল থাকলে বাংলাদেশ ভাল থাকবে: পানিসম্পদ উপমন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বিএনপি চেয়েছিল নিষেধাজ্ঞা, এসেছে নতুন ভিসা পলিসি। এ ভিসা পলিসি দেখে বিএনপির ঘুম হারাম। ফখরুলের মুখ শুকিয়ে গেছে।
শনিবার (২৭ মে) বিকেলে তার নির্বাচনী এলাকার সখিপুর থানার উত্তর তারাবুনিয়ার সোনার বাংলা এভিনিউর নির্মাণ কাজের উদ্বোধন পরবর্তী বিশাল জনসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনে আমরা বাধা দেব কেন? আমাদের দেখা দরকার কারা নির্বাচনে বাধা দিচ্ছে। যারা নির্বাচন চায় না। তত্ত্বাবধায়ক চায়। তত্ত্বাবধায়ক হবে না। কোনো বিদেশি বন্ধু একবারও কাউকে বলেনি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে। যারা নির্বাচনে বাধা দেয় তাদের বিরুদ্ধে এ ভিসানীতি কার্যকর হয় কিনা সেটা দেখার বিষয়।
তিনি আরো বলেন, গাজীপুরের নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে এবং দেশ বিদেশে প্রশংসিত হয়েছে। আওয়ামী লীগ জোর করে নিজের প্রার্থীকে জয়ী করতে যায়নি। নির্বাচন নিয়ে বিএনপির মিথ্যাচার প্রমাণিত হয়েছে।
সখিপুর থানা আওয়ামীলীগ সভাপতি ও ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্লা এর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডে মহাপরিচালক নুরুল ইসলাম সরকার, শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা, শরীয়তপুর জেলা পানি উন্নয়ন বের্ডের নির্বাহী প্রকৌশল আহসান হাবিব প্রমুখ।
আমরা মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা শেখ হাসিনা এঁর আন্তরিকতায় নড়িয়ার ভাঙ্গন রোধ করেছি। এ প্রকল্প বাস্তবায়িত হলে ভেদরগঞ্জ উপজেলার চরাঞ্চলের ভাঙ্গন রোধ হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাল থাকলে বাংলাদেশ ভালো থাকবে।

Share this news as a Photo Card


০১ সেপ্টেম্বর ২০২৬

নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

www.hongkar.com |
dailyhongkar