আজ , , ,

ডামুড্যায় পারিবারিক কবরস্থান বিক্রি চেষ্টার অভিযোগ

দুই যুগের বেশি সময় ধরে রয়েছে কবরস্থান। সেই কবরস্থানে রয়েছে পুর্ব পুরুষের মরদেহ। সেই পারিবারিক কবরস্থান বালু দিয়ে ভরাট করে বিক্রি চেষ্টার অভিযোগ উঠেছে মোঃ চুন্নু বাবুর্চির বিরুদ্ধে।
স্থানীয় ও সরেজমিনে ঘুরে জানা যায়, ডামুড্যা পৌরসভার ৩ নং ওয়ার্ড দক্ষিণ ডামুড্যা কোর্ট জামে মসজিদ সংলগ্ন মরহুম মোবারক আলী মাদবরের বাড়ীর এই ঘটনা।
এ বিষয়ে ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন মন্টু ছৈয়াল বলেন, এই কবরস্থানে মরহুম মোবারক আলী মাদবর, তার স্ত্রী অজুফা বেগম, তাদের সন্তান লাল মিয়া মাদবর ও তাদের আত্মীয়স্বজনকে দাফন করা হয়েছে। মোট ৭৩ শতক জমিতে এই পারিবারিক কবরস্থান। এখন কবরস্থানটি বালু দিয়ে ভরাট করে বিক্রির চেষ্টা চলছে। বিষয়টি খুবই দুঃখ জনক।
কবরস্থান বিক্রি প্রসঙ্গে মরহুম মোবারক আলী মাদবরের নাতি মালোসিয়া প্রবাসী রাসেল মাদবর মুঠো ফোনে জানান, এটা আমাদের পারিবারিক কবরস্থান। এখানে আমার দাদা-দাদী, আমার বাবার ও অন্য আত্মীয় স্বজনদের কবর। কিন্তু কিছুদিন আগে আমার চাচা চুন্নু বাবুর্চি আমাদেরকে না জানিয়ে আমার বাবার ও অন্য আত্মীয়দের মরদেহ কবরস্থান থেকে উঠিয়ে অন্যত্র রাখেন। রাসেল আরো জানান, আমরা তিন ভাই মালয়েশিয়া প্রবাসী। আমার চাচা এই সুযোগে কবরস্থানের জমি বালু দিয়ে ভরাট করে অন্যত্র বিক্রি করার চেষ্টা করছেন। যা অত্যন্ত দুঃখজনক। তাই আমি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ সকলের কাছে এর সঠিক প্রতিকার চাই।
কবরস্থানের জমি বিক্রি প্রসঙ্গে চুন্নু বাবুর্চির স্ত্রী নাসরিন বেগম জানান, আমাদের বাড়িতে জমি কম। তাই আমরা ওখানে ঘর উঠাতে পারি অথবা ঐ জমি আমার স্বামীর যে কাজে লাগবে তা করতে পারে। কবরে থাকা লাশ উঠানো প্রসঙ্গে তিনি জানান, লাশ এক স্থান থেকে আরেক স্থানে রাখা হয়েছে।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

ডামুড্যায় নকল ঔষধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar