শরীয়তপুরে ১০ দফা দাবী বাস্তবায়নের লক্ষে অভ্যন্তরীন ভেদাভেদ ভুলে এক মঞ্চে জনসমাবেশ করেছে জেলা বিএনপি। ২৭ মে শনিবার বিকেলে জেলা শহরের ধানুকায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি শফিুর রহমান কিরণ। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহাজাদা মিয়া। জনসমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুদুর রহমান, সেলিমুজ্জামান সেলিম, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য জামাল শরীফ হিরু ও সদস্য এড. তাহমিনা আওরঙ্গ।
জনসভায় মিছিল নিয়ে উপস্থিত হয় সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।