আজ , , ,

রহিমা খাতুন দারুল কারার গণকবরস্থানের ভিত্তি প্রস্তর স্থাপন

ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের পম গ্রামের দক্ষিণ প্রান্তে একটি গণকবরস্থানের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। লন্ডন প্রবাসী মরহুম হাজি লাল শরীফ সরদারের কনিষ্ঠ পুত্র সরদার রকিব উদ্দিনের দান করা জমির উপরে নতুন এ গণকবরস্থানের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
বুধবার (২৪ মে) বাদ ফজর দোয়া ও মোনাজাতের পর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। কবরস্থান ব্যবস্থাপনা কমিটির পরিচালক সরদার আনিছুর রহমান (স্বপন) এর সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষার ইউপি’র ৯ নং ওয়ার্ড সদস্য খান তোফায়েল আহমেদ লালন, পম সাজনপুর মাদ্রাসা মোদারেছ হাফেজ মাওলানা মাহামুদুল হাসানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Share this news as a Photo Card


২৫ আগস্ট ২০২৬

কক্সবাজার সমুদ্র সৈকতে বিপিজেএফের পরিচ্ছন্নতা অভিযান

www.hongkar.com |
dailyhongkar