আজ , , ,

শরীয়তপুরে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তি উদযাপনের প্রস্তুতি সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ২৪ মে বুধবার শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে বিকাল ৪টায় শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তালুত।
অলোচনায় অংশ গ্রহণ করে অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সামশুর নাহার, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা হজরত আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, জাজিরা উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহেল, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য, ডামুড্য উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান, গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার কাফি বিন কবির।
আগামী ২৮ মে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষে বিস্তাবিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Share this news as a Photo Card


২৫ আগস্ট ২০২৬

কক্সবাজার সমুদ্র সৈকতে বিপিজেএফের পরিচ্ছন্নতা অভিযান

www.hongkar.com |
dailyhongkar