আজ , , ,

২৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে ২৫ ঘণ্টা বন্ধ থাকার পরে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার (১৪ মে) রাত ৯ টা ৫০ মিনিটে এ রুটে রো রো ফেরি গোলাম মাওলা দিয়ে ফেরি পারাপার শুরু হয়। ঘূর্ণিঝড় মোখার কারণে এর আগে শনিবার (১৩ মে) রাত ৮ টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ফেরিঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মোখার কারণে দেওয়া ৮ ও ১০ নম্বর মহা বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সংকেত দেওয়ায় শরীয়তপুর- চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। প্রথম ফেরিটি ১৬ টি ট্রাক ও একটি বাসসহ ৩০ জন যাত্রী নিয়ে চাদঁপুর হরিনাঘাটের উদ্দেশ্য রওনা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, যেহেতু আবহাওয়া অফিস ৮ ও ১০ নম্বর মহা বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলেছে, তাই বলা যায় এখন কোনো বিপদ সংকেত নেই। এজন্য এ রুটে ফেরি চলাচল শুরু করেছি।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের মায়ের ইন্তেকাল

www.hongkar.com |
dailyhongkar