আজ , , ,

ডামুড্যায় পুষ্টি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা (২০১৬-২০২৫) কার্যক্রম বাস্তবায়ন করার লক্ষে উপজেলা পুষ্টি কমিটির পুষ্টি বিষয়ক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ মে) বেলা ১১ টার সময় ডামুড্যা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে উপজেলা পুষ্টি কমিটির সদস্য সচিব ও ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সভ্যসাচী মজুমদার, উপজেলা মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পুষ্টি কমিটির সদস্য উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোতালেব হোসেন, কনেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান বাচ্চু, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ নান্নু মৃধা।

Share this news as a Photo Card


১২ আগস্ট ২০২৬

ভেদরগঞ্জে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের প্রস্তুতি সভা

www.hongkar.com |
dailyhongkar